সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক সাস্ট চ্যাপ্টারে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী জসিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক অর্থনীতি বিভাগের ২১-২২ সেশনের জোবায়ের আলম।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজিত ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন— সোচ্চার সাস্ট চ্যাপ্টার এর উপদেষ্টা পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ সরকার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. শাদমিন হাসান সিফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহসভাপতি আবেদা খাতুন চৌধুরী, সহসভাপতি মো. হোসাইন আহমেদ ও মো. মহিম উদ্দিন মুবাশ্বির, সহ-সাধারণ সম্পাদক রুহিল মাদীনি মীম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওমর সোহাগ, কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী, সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, অফিস সম্পাদক সাজেদুল ইসলাম, সহ-অফিস সম্পাদক আব্দুল্লাহ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুমিন আহমদ লালন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুশফিকুর রহমান, প্রশিক্ষণ ও সাহিত্য বিষয়ক সম্পাদক সানজিদা পাঠান, সহ-সাহিত্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তৌফিক সরকার, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অনি শুভ।
দ্য মিডিয়া ডেস্ক 






















