ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

হাট বসানোর কারণে মেট্রো স্টেশনের ৩০ লাখ টাকার ক্ষতি

মেট্রো স্টেশনের নিচে হাট বসানোর কারণে গাছপালা, ফুলের বাগান, সুরক্ষা ব্যবস্থা (বেড়া) ও অন্যান্য সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।ফাইল ছবিরাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় কোরবানির পশুর অস্থায়ী হাট বসানোর ফলে উত্তরা সেন্টার মেট্রোরেল স্টেশনের প্রায় ৩০ লাখ ২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। কমিটির সদস্যরা আজ বৃহস্পতিবার উত্তর সিটি করপোরেশনের সচিব দপ্তরে প্রতিবেদনটি জমা দিয়েছেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, অস্থায়ী পশুর হাটের ইজারাদারের জমা রাখা জামানত থেকে এই ক্ষয়ক্ষতির অর্থ সমন্বয় করা হবে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও প্রয়োজনীয় নির্দেশনা প্রশাসকের দপ্তর থেকে দেওয়া হবে।

এই কর্মকর্তাদের ভাষ্য, ইজারাদারের অব্যবস্থাপনার কারণে মেট্রোস্টেশনের নিচের পরিবেশের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। বিশেষ করে গাছপালা, ফুলের বাগান, সুরক্ষাব্যবস্থা (বেড়া) ও অন্যান্য সৌন্দর্যবর্ধনমূলক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি এ ঘটনায় সরকার ও দেশের ভাবমূর্তিও ক্ষুণ্ন হয়েছে বলে তাঁরা মনে করেন।

এ বছর ঈদুল আজহায় উত্তরার দিয়াবাড়িতে ১৬ ও ১৮ নম্বর সেক্টর-সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা হাটের জন্য ইজারা দিয়েছিল ঢাকা উত্তর সিটি। ১৪ কোটি ১৫ লাখ টাকায় এ হাটের ইজারা পেয়েছিলেন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন। নিয়ম অনুযায়ী ঈদের চার দিন আগে গত ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে ওই হাট শুরু হয়।

হাট চালু হওয়ার পর দেখা যায়, হাটের নির্ধারিত স্থান ছাড়িয়ে উত্তরা সেন্টার মেট্রোস্টেশনের নিচেও গরু-খাসি নিয়ে বেচাকেনা শুরু হয়। বরাদ্দকৃত জায়গার বাইরে মেট্রোস্টেশনের নিচের সড়ক, ফুটপাত, সড়ক বিভাজক এবং আশপাশের খোলা জায়গাজুড়ে গবাদিপশুর হাট বসানো হয়।

হাট শুরুর পরদিন দুপুরে পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমন দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মেট্রোস্টেশনের নিচ থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেন। তবে এরপরও ব্যবসায়ীরা একইভাবে সেখানে পশু এনে বেচাকেনা করেন।

১১ জুন, ২০২৬ ইং
বৃহস্পতিবার
হাট বসানোর কারণে মেট্রো
স্টেশনের ৩০ লাখ টাকার ক্ষতি
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

হাট বসানোর কারণে মেট্রো স্টেশনের ৩০ লাখ টাকার ক্ষতি

আপডেটঃ ১১:১৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬