ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

চার বছরের গোপন প্রেম প্রকাশ্যে, বাদশাহর স্ত্রী কে এই ইশা

ইশা রিখি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকেবলিউডের আলোচিত গায়ক বাদশাহ বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা মুখ খোলেন না। ক্যারিয়ারের শুরু থেকেই আলোচনায় থেকেছেন তাঁর গান, বিতর্ক এবং বিলাসবহুল জীবনযাপন নিয়ে। কিন্তু সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনের একটি খবর ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে। বহুদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে অবশেষে তাঁর স্ত্রী হিসেবে নিজের পরিচয় প্রকাশ করেছেন পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সাধারণ পোস্ট থেকেই শুরু হয় আলোচনা। ‘পতিদেব’ সম্বোধন করে বাদশাহর সঙ্গে একটি ছবি শেয়ার করেন ইশা। এরপর আর কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভক্তদের কাছে পরিষ্কার হয়ে যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক শেষ পর্যন্ত বিয়েতে গড়িয়েছে। কিন্তু কে এই ইশা রিখি? কীভাবে তিনি পাঞ্জাবি চলচ্চিত্রের পরিচিত মুখ হয়ে উঠলেন? আর কীভাবেই বা বাদশাহর জীবনের অংশ হয়ে উঠলেন তিনি?

মডেলিং থেকে অভিনয়ে১৯৯৩ সালে চণ্ডীগড় শহরে জন্মগ্রহণ করেন ইশা রিখি। বাবা প্রদীপ কুমার রিখি ও মা পুনম রিখির পরিবারে বেড়ে ওঠা ইশার শোবিজে আসার গল্পটা বেশ মজার। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ছোটবেলায় অভিনয় করার কোনো স্বপ্ন ছিল না তাঁর। বরং মডেলিংয়ের প্রতি আগ্রহ ছিল পরিবারের। বিশেষ করে তাঁর বাবা চেয়েছিলেন মেয়েকে একজন সফল মডেল হিসেবে দেখতে। সেই সূত্র ধরেই বিনোদনজগতে প্রবেশ।

মডেলিংয়ের কাজ করতে করতেই অভিনয়ের প্রস্তাব আসে। প্রথমে দ্বিধা থাকলেও পরে অভিনয়ের প্রতি ভালোবাসা জন্ম নেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘জাট অ্যান্ড জুলিয়েট’ থেকে নায়িকাপাঞ্জাবি সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র ‘জাট অ্যান্ড জুলিয়েট’-এ ছোট একটি উপস্থিতির মাধ্যমে দর্শকের নজরে আসেন ইশা।এরপর ২০১৩ সালে ‘জাট বয়েজ পুত জাট দে’ ছবিতে অভিনেতা সিপ্পি গিলের বিপরীতে প্রথম বড় চরিত্রে অভিনয়ের সুযোগ পান।

সেই ছবির সাফল্য তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তী সময়ে একের পর এক পাঞ্জাবি সিনেমায় অভিনয় করে নিজস্ব অবস্থান তৈরি করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘হ্যাপি গো লাকি’, ‘হোয়াট দ্য জ্যাট!!’, ‘দেশি মুন্ডে’, ‘আরদাস’ ইত্যাদি।

১১ জুন, ২০২৬ ইং
বৃহস্পতিবার
চার বছরের গোপন প্রেম
প্রকাশ্যে, বাদশাহর স্ত্রী কে এই ইশা
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

চার বছরের গোপন প্রেম প্রকাশ্যে, বাদশাহর স্ত্রী কে এই ইশা

আপডেটঃ ১১:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬