২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই যে ঐতিহাসিক জয়, তার অন্যতম রূপকার তো এই গতিদানবই।
পাকিস্তানের পর নিউজিল্যান্ড। আর গতকাল? মিরপুরের ২২ গজে যেন এক রুদ্রমূর্তি! অস্ট্রেলিয়ার বিপক্ষে গতি আর বাউন্সের যে পসরা সাজালেন নাহিদ রানা, তাতে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নাভিশ্বাস ওঠার দশা। ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই যে ঐতিহাসিক জয়, তার অন্যতম রূপকার তিনি। এমন আগুনঝরা পারফরম্যান্সের পুরস্কারও হাতেনাতে পেলেন আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে। একলাফে ২৩ ধাপ পেরিয়ে ক্রিকেট–বিশ্বের নজর কেড়েছেন এই তরুণ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে রীতিমতো টর্নেডো বইয়ে দিয়েছেন নাহিদ। ১০ ওভার বল করে মাত্র ৪১ রান খরচায় পকেটে পুরেছেন ৪ উইকেট।
খেলার বিবরণ
অস্ট্রেলিয়া–জয়ের এই মহাকাব্যের পর আজ আইসিসি র্যাঙ্কিংয়ের যে নতুন তালিকা প্রকাশ পেয়েছে, সেখানে দেখা যাচ্ছে বড়সড় এক ওলট–পালট। বোলিং র্যাঙ্কিংয়ে এত দিন ৪৭ নম্বরে থাকা নাহিদ এখন ৫৩৫ রেটিং পয়েন্ট নিয়ে চলে এসেছেন ২৪ নম্বরে
পারফরম্যান্স বিশ্লেষণ
বাংলাদেশের বোলারদের মধ্যে অবশ্য ওয়ানডে র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে আছেন মেহেদী হাসান মিরাজ। ৬১৮ রেটিং পয়েন্ট নিয়ে ৮ নম্বরে থাকা বাংলাদেশ অধিনায়ক অবশ্য তাঁর আগের অবস্থানটাই ধরে রেখেছেন। অন্যদিকে এই সংস্করণে দেশি ব্যাটসম্যানদের মধ্যে সবার ওপরে আছেন তাওহিদ হৃদয়। তবে তাঁর জন্য নতুন র্যাঙ্কিংয়ের খবরটা একটু মনখারাপের। এক ধাপ পিছিয়ে ২৬ থেকে এখন ২৭ নম্বরে নেমে গেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
প্রতিক্রিয়া
নাহিদ-মিরাজদের এই ব্যক্তিগত লড়াইয়ের আড়ালে দলের ভাগ্যও জড়িয়ে আছে আইসিসির এই হিসাব-নিকাশে। আগামী বছর সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশকে থাকতে হবে র্যাঙ্কিংয়ের সেরা নয়ে। সুখবর হলো, ৮৬ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন ৯ নম্বরেই আছে। নতুন র্যাঙ্কিংয়ে লাল-সবুজের দলের এই অবস্থানে কোনো নড়চড় হয়নি।
ক্রীড়া বিশ্লেষকরা এই ফলাফলকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন। দলের পরবর্তী পদক্ষেপের দিকে সকলের নজর রয়েছে।
দ্য মিডিয়া ডেস্ক 























