ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরে ৪ প্রশিক্ষণ, ৬ মাসের কোর্সে ভর্তি শুরু ১ জুলাই

প্রশিক্ষণ কার্যক্রম চলছেদেশের কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। এ লক্ষ্যে গত মঙ্গলবার যুব উন্নয়ন অধিদপ্তরের একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন।

আগামী ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ছয় মাসমেয়াদি বিভিন্ন প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে। প্রশিক্ষণসমূহের মধ্যে রয়েছে ‘কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন’, ‘প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন’, ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ এবং ‘ইলেকট্রনিকস’ ট্রেড।  এসব প্রশিক্ষণ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে পরিচালিত হবে।

সরকারি চাকরিজীবীদের সন্তানের শিক্ষা ভাতা ১৫০০ টাকা বৃদ্ধির সুপারিশ, টিফিনে ৮০০আরও পড়ুনঅস্ট্রেলিয়ায় পড়াশোনা করতে যাচ্ছেন, নতুন শিক্ষার্থীদের জন্য ৭ করণীয়১১ জুন ২০২৬‘কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন’ কোর্সটি দেশের ৬৩টি জেলায় ৭০টি কেন্দ্রে পরিচালিত হবে। এ কোর্সে ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীর কোর্স ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা।

অধিকাংশ কেন্দ্রে ৫০টি করে আসন থাকলেও কয়েকটি কেন্দ্রে ৪০টি আসন রাখা হয়েছে। ঢাকায় ছয়টি, চট্টগ্রামে দুটি এবং অন্যান্য জেলায় একটি করে কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

একইভাবে ‘প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন’ কোর্সও ছয় মাসমেয়াদি হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগীয় শহরের পাঁচটি কেন্দ্রে এ প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ২৪টি আসন রয়েছে এবং ভর্তির জন্য ন্যূনতম এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। এ কোর্সের ফি এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ এবং ‘ইলেকট্রনিকস’ কোর্সে ভর্তির জন্য অষ্টম শ্রেণি পাস হলেই আবেদন করা যাবে। প্রতিটি কোর্সের ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ ৫২টি জেলার ৫৩টি কেন্দ্রে এবং ‘ইলেকট্রনিকস’ প্রশিক্ষণ ৫৯টি জেলার ৬০টি কেন্দ্রে পরিচালিত হবে। প্রতিটি কেন্দ্রে ২৪ জন করে প্রশিক্ষণার্থী ভর্তি করা হবে।

১২ জুন, ২০২৬ ইং
শুক্রবার
যুব উন্নয়ন অধিদপ্তরে ৪
প্রশিক্ষণ, ৬ মাসের কোর্সে ভর্তি শুরু ১ জুলাই
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

যুব উন্নয়ন অধিদপ্তরে ৪ প্রশিক্ষণ, ৬ মাসের কোর্সে ভর্তি শুরু ১ জুলাই

আপডেটঃ ০৩:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬