আর এ নির্বাচনে যদি এসপ্রিয়েলা জয়ী হন, তাহলে কলম্বিয়া একই সঙ্গে একজন কলম্বিয়ান ও মার্কিন নাগরিককে তাদের প্রেসিডেন্ট হিসেবে পেতে যাচ্ছে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েলাকে সমর্থন জানিয়েছেন।
ট্রাম্প এসপ্রিয়েলাকে সমর্থন জানিয়ে ট্রুথ সোশ্যালে লেখেন, এই নির্বাচনের ফলাফল কলম্বিয়ার ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ট্রাম্প আবেলার্দো দে লা এসপ্রিয়েলার ব্যাপক প্রশংসা করেন এবং তাঁর প্রচারণার নাম এল তিগ্রে (বাঘ) উল্লেখ করে বলেন, ‘এসপ্রিয়েলার অসাধারণ সাফল্য এবং আমার প্রতি তার রাজনৈতিক সমর্থনের কারণে আবেলার্দোকে আমি আমার পূর্ণ ও নিঃশর্ত সমর্থন দিচ্ছি।’
এসপ্রিয়েলা জুনে অনুষ্ঠেয় রানঅফ নির্বাচনে বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর দলের প্রার্থী ইভান সেপেদার মুখোমুখি হবেন। ইভান সেপেদা ট্রাম্পের এই সমর্থনের নিন্দা করে সাংবাদিকদের বলেন, কলম্বিয়ার নির্বাচনে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কলম্বিয়ার স্বার্থের পরিপন্থী।
অন্যদিকে এসপ্রিয়েলা ট্রাম্পের কাছ থেকে সমর্থন পাওয়ার পর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিশ্রুতি দেন যে তিনি যুক্তরাষ্ট্র-কলম্বিয়া সম্পর্ককে আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী করবেন।
কলম্বিয়ান সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসপ্রিয়েলা বলেন, অপরাধ, মাদক-সন্ত্রাসবাদ মোকাবিলা এবং কলম্বিয়াকে দীর্ঘদিনের সহিংসতা থেকে মুক্ত করতে যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
ট্রাম্প আবেলার্দো দে লা এসপ্রিয়েলার ব্যাপক প্রশংসা করেন এবং তাঁর প্রচারণার নাম এল তিগ্রে (বাঘ) উল্লেখ করে বলেন, ‘এসপ্রিয়েলার অসাধারণ সাফল্য এবং আমার প্রতি তার রাজনৈতিক সমর্থনের কারণে আবেলার্দোকে আমি আমার পূর্ণ ও নিঃশর্ত সমর্থন দিচ্ছি।’
গত বছর ট্রাম্প হন্ডুরাসের জাতীয় নির্বাচনে একজন ডানপন্থী প্রার্থীকে সমর্থন করেছিলেন, পরে যিনি নির্বাচনে জয়ী হন। এ ছাড়া ট্রাম্প আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলিয়ের রাজনৈতিক জোটকে একটি গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনে সমর্থন দিয়েছিলেন।
দ্য মিডিয়া ডেস্ক 























