ঢাকা ০১:২১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

নতুন নিয়মে প্রথম লাল কার্ড, প্যারাগুয়ে এখন ১০ জনের

আলমিরনের লাল কার্ডপ্রথমার্ধের যোগ করা সময়ে ১০ জনের দল হয়ে পড়ল প্যারাগুয়ে। লাল কার্ড দেখেছেন মিডফিল্ডার মিগুয়েল আলমিরন। মুখ ঢেকে মের্ত মুলদুরকে কিছু একটা বলেছেন তিনি। ফিফার নতুন নিয়ম অনুযায়ী রেফারি তা ভিএআরে চেক করেন। এরপর দেখান লাল কার্ড।

প্যারাগুয়ে–তুরস্ক ম্যাচে প্রথমার্ধের শেষ দিকে দুই দলই খেলেছে গতিময় ফুটবল। আক্রমণে, প্রতি–আক্রমণে সুযোগ তৈরির চেষ্টা করেছে দুই দলই। এর মধ্যেই মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু একটা বলে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। ফিফার নতুন নিয়মে এটিই প্রথম লাল কার্ড।

এর আগে কিক অফ বাঁশির মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করে প্যারাগুয়েকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। প্রথম ৪৫ মিনিটের খেলা শেষেও দলটি সেই ব্যবধানেই এগিয়ে। যদিও এই মুহূর্তে দলটি ১০ জনের।

পটভূমি ও প্রেক্ষাপট

তুরস্কের বিপক্ষে ম্যাচের মাত্র ৬৫ সেকেন্ডেই গোল করেছেন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। এটি এবারের আসরের দ্রুততম গোল। আজই স্কটল্যান্ডের বিপক্ষে মরক্কোর ইসমায়েল সাইবারি গোল করেছিলেন ৭১ সেকেন্ডে।

এবারের বিশ্বকাপের প্রথম দল হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে হাইতির। আজ ব্রাজিলের কাছে ৩–০ গোলে হারার আগে তারা স্কটল্যান্ডের কাছে হেরেছিল ১–০ গোলে। ‘সি’ গ্রুপে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট ৪ করে, স্কটল্যান্ডের ৩। অর্থাৎ, হাইতি গ্রুপপর্বের শেষ ম্যাচে জিতলেও শীর্ষ তিনে ওঠার সুযোগ নেই।

ড্র দিয়ে শুরু। মরক্কোর বিপক্ষে জয় না পাওয়ায় বেশ চাপেই পড়েছিল ব্রাজিল। সেই চাপ ব্রাজিল উড়িয়ে দিয়েছে হাইতির বিপক্ষে ৩–০ গোলে জিতে। কুনিয়া করেছেন জোড়া গোল, ভিনিসিয়ুস করেছেন একটি।

ব্রাজিল বল জালে জড়িয়েছে আরও দুইবার। অফসাইডে ১২ মিনিটে রাফিনিয়ার গোল এবং বদলি নামা এনদ্রিকের গোল বাতিল হয় ৭৮ মিনিটে। পাশাপাশি আরও অন্তত তিনটি গোলের সুযোগ নষ্ট করে আনচেলত্তির দল।

ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে।

২০ জুন, ২০২৬ ইং
শনিবার
নতুন নিয়মে প্রথম লাল
কার্ড, প্যারাগুয়ে এখন ১০ জনের
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
জনপ্রিয়

জমিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, বাবাকে স্পর্শ করে ছেলে আহত

নতুন নিয়মে প্রথম লাল কার্ড, প্যারাগুয়ে এখন ১০ জনের

আপডেটঃ ১১:৫১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬