ঢাকা ০১:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬

জমিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, বাবাকে স্পর্শ করে ছেলে আহত

বগুড়ার শেরপুরে বিদ্যুতের ছিঁড়ে পড়া তারে জড়িয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার টুনিপাড়া মৌজায় বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে পড়ে থাকা তারে জড়িয়ে এ ঘটনা ঘটে। পরে একই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন তাঁর ছেলে।

জমিতে ছিঁড়ে পড়া সম্পর্কে বিস্তারিত

মৃত কৃষকের নাম কোরবান আলী (৪৫) এবং গুরুতর আহত ছেলের নাম মো. রবিন (১৮)।

নিহত ব্যক্তির ভাতিজা নুর আলম বলেন, শুক্রবার রাতে পল্লী বিদ্যুৎ অফিসের মাধ্যমে ওই গ্রামে সংযোগ বন্ধ করে বিদ্যুতের খুঁটির পাশ থেকে কৃষক কোরবান আলীর লাশ উদ্ধার করা হয়। একই জমি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় মো. রবিন ও তাঁর মা রুবি খাতুনকে। আহত ব্যক্তিদের ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। মো. রবিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য রুবি খাতুনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নুর আলম বলেন, কোরবান আলী শুক্রবার সকাল ছয়টার দিকে চাষের জমিতে যান। যাওয়ার পথে টুনিপাড়া মৌজায় বিদ্যুতের খুঁটি থেকে ছিঁড়ে জমির মধ্যে ঝুলে থাকা তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। সারা দিনেও তিনি বাড়ি না ফেরায় সন্ধ্যার দিকে ছেলে বাবার খোঁজে জমিতে যান। এ সময় বিদ্যুতের খুঁটির নিচে তারের সঙ্গে জড়িয়ে থাকা বাবার শরীরে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সাতটার দিকে স্বামী ও ছেলের খোঁজে রুবি খাতুন গ্রামের আবদুল হামিদকে সঙ্গে নিয়ে জমির দিকে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, স্বামী ও ছেলে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারের নিচে পড়ে আছেন। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে জমিতে পড়ে যান। তাঁর সঙ্গে থাকা আবদুল হামিদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে বিদ্যুৎ অফিসে যোগাযোগ করে সংযোগ বন্ধ করা হয়। এরপর তাঁদের উদ্ধার করা হয়।

পটভূমি ও প্রেক্ষাপট

শেরপুর পল্লী বিদ্যুতের জোনাল কার্যালয়ের পরিদর্শক সবুজ কুমার হালদার বলেন, উপজেলার টুনিপাড়া গ্রামে পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইন ছিল। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুতের এই তার খুঁটি থেকে ছিঁড়ে জমির মধ্যে আছে—এ কথা স্থানীয় কেউ তাঁদের জানাননি। সংবাদ পেয়ে শুক্রবার রাতে তাঁরা ওই এলাকার বিদ্যুতের সংযোগ বন্ধ করেন। পরে ওই রাতেই ছিঁড়ে পড়া তার মেরামত করে পুনরায় বিদ্যুতের সংযোগ দিয়েছেন।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। রাতেই নিহত ব্যক্তির পরিবারের কাছে দাফনের জন্য লাশটি হস্তান্তর করা হয়েছে।

২০ জুন, ২০২৬ ইং
শনিবার
জমিতে ছিঁড়ে পড়া বিদ্যুতের
তারে জড়িয়ে কৃষকের মৃত্যু, বাবাকে স্পর্শ করে ছেলে আহত
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
জনপ্রিয়

আপডেটঃ ১১:৫৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬