ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বোরকা পরে অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি, টর্চলাইট জ্বালিয়ে দেখতে যাওয়া দুজনকে ছুরিকাঘাত

এক যুবক নিহত হয়েছেন। একই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জৌলুর দিঘির পশ্চিম পাড় এলাকায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে।

চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। একই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন আরও এক যুবক। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার জৌলুর দিঘির পশ্চিম পাড় এলাকায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটকের পর গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছেন এলাকাবাসী।

নিহত যুবকের নাম পঙ্কজ শীল (৩৫)। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের মিলন শীলের ছেলে। আহত যুবকের নাম তিলক চক্রবর্তী (৩৫)। তিনিও একই গ্রামের দুর্গাপদ চক্রবর্তীর ছেলে। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহত তিলকের বরাতে স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল রাত আটটার দিকে স্থানীয় কমলমুন্সীর হাট থেকে কথা বলতে বলতে বাড়িতে ফিরছিলেন পঙ্কজ ও তিলক। জৌলুর দিঘির পশ্চিম পাড়ে পৌঁছালে গ্রামীণ সড়কের ওপর তিন ব্যক্তিকে দেখতে পান। এর মধ্যে এক ব্যক্তি বোরকা পরিহিত ছিলেন। পঙ্কজ ও তিলক টর্চলাইটের জ্বালিয়ে তাঁদের দেখার চেষ্টা করেন। এ সময় পঙ্কজ ও তিলককে ছুরিকাঘাত করেন ওই ব্যক্তিরা। দুজনের চিৎকার শুনে বাসিন্দারা এগিয়ে এলে ওই তিন ব্যক্তি পালিয়ে যান। বাসিন্দারা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অবস্থা শঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে পঙ্কজ শীলের মৃত্যু হয়।

এদিকে ঘটনার পর ধাওয়া দিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা আটক করেন। এরপর গণপিটুনি দিয়ে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেছেন। তাঁর নাম আবিদুল ইসলাম (৩৫)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

১০ জুন, ২০২৬ ইং
বুধবার
বোরকা পরে অন্ধকারে দাঁড়িয়ে
ছিলেন এক ব্যক্তি, টর্চলাইট জ্বালিয়ে দেখতে যাওয়া দুজনকে ছুরিকাঘাত
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

বোরকা পরে অন্ধকারে দাঁড়িয়ে ছিলেন এক ব্যক্তি, টর্চলাইট জ্বালিয়ে দেখতে যাওয়া দুজনকে ছুরিকাঘাত

আপডেটঃ ০৩:২৮:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬