ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

অমুক কোম্পানির তমুক খাঁচা

মাঝে মধ্যে ট্রাফিক পুলিশ দড়ি টানিয়ে রাখে, যাতে এরা রাস্তা পার হতে না পারে। কিন্তু সে দৃশ্য দেখলে মনে হয় দড়ির ওপাশে মানুষ না, ঈদের আগে ছাড় পাওয়া গরুর পাল দাঁড়িয়ে আছে।

কয়েকদিন ধরে দেশে তেলেসমাতি কাণ্ডকারখানা চলছে। লেখার শুরুতেই ‘তেল’ শব্দটা দেখে যাঁরা ভেবেছেন আবার বুঝি তেলের দাম নিয়ে কান্নাকাটি শুরু করলাম, তাঁরা ভুল ট্র্যাকে উঠে পড়েছেন। তেলের কাজ তেল করেছে, দাম বাড়িয়েছে। এতে নতুন কি! একটু ভেবে দেখুন তো, গত দশ বছরে কোরবানির চামড়া আর আপনি নিজে ছাড়া কোন জিনিসের দাম বাড়েনি?

সম্প্রতি ঢাকার রাজপথে এআই ক্যামেরা নামক এক নতুন বড়ভাইয়ের আবির্ভাব ঘটেছে। যে কাজ শত শত ট্রাফিক ভাই বছরের পর বছর দুই হাত উপরে-নিচে, ডানে-বাঁয়ে, আড়াআড়ি, তির্যক, কখনো যোগব্যায়ামের ভঙ্গিতে দাঁড়িয়ে করতে পারেননি, সেই কাজ এই ক্যামেরা ভাই কয়েক দিনেই করে দেখিয়েছে।

তবে সমস্যা গাড়িতে না, সমস্যা আমাদের কিছু অতি প্রতিভাবান পথচারীতে।

কানের ভেতর একটা হেডফোন গুঁজে দেবে, তারপর এমন ভঙ্গিতে হাঁটবে যেন পৃথিবীর সমস্ত রাস্তা তাদের দাদার নামে সাফ-কবলা রেজিস্ট্রি করা। সামনে সিগন৵াল লাল না সবুজ, ট্রাক আসছে না ট্রেন আসছে—এসব তুচ্ছ ব্যাপার।

কারণ, ওভারব্রিজ ব্যবহার করলে আত্মসম্মানে লাগে!

তাই এরা রাস্তার মাঝখান দিয়ে কখনো দৌড়ে, কখনো তির্যকভাবে, কখনো জিগজ্যাগ স্টাইলে, কখনো সাপের মতো এঁকেবেঁকে রাস্তা পার হবে।

তাদের সবার এমন তাড়া থাকে যে মনে হয় তাদের এই মুহূর্তেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে (বড়টা)

৯ জুন, ২০২৬ ইং
মঙ্গলবার
অমুক কোম্পানির
তমুক খাঁচা
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

ট্রাম্পের অযৌক্তিক যুদ্ধ আর অবাস্তব স্বপ্নের ফসল ইরান চুক্তি

অমুক কোম্পানির তমুক খাঁচা

আপডেটঃ ০৮:৩২:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬