মরদেহ উদ্ধারের পর নূর জাহান বেগমের মৃত্যুর কারণ নির্ণয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিচে নন, এমন একজন বিচারিক কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে ৩ জুন রিটটি করা হয়।
রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে ৭৫ বছর বয়সী নূর জাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তাঁর মৃত্যুর কারণ নির্ণয়ে তদন্ত কমিটি গঠন চেয়ে করা রিটের ওপর পরবর্তী শুনানির জন্য আগামীকাল মঙ্গলবার দিন রেখেছেন হাইকোর্ট।
বিস্তারিত
শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার পরবর্তী এই দিন ধার্য করেন।
মরদেহ উদ্ধারের পর নূর জাহান বেগমের মৃত্যুর কারণ নির্ণয়ে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেটের নিচে নন, এমন একজন বিচারিক কর্মকর্তার নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে ৩ জুন ওই রিট করা হয়। ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের এক আইনজীবী আবেদনকারী হয়ে রিটটি করেন।
রিটটি আদালতের আজকের কার্যতালিকায় ২৬৫ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিট আবেদনকারীর আইনজীবী এইচ এম সানজীদ সিদ্দিকী শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব।
পরে আইনজীবী সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য আগামীকাল দুপুর সাড়ে ১২টা সময় নির্ধারণ করেছেন।
পরে আইনজীবী সানজীদ সিদ্দিকী প্রথম আলোকে বলেন, শুনানি নিয়ে হাইকোর্ট পরবর্তী শুনানির জন্য আগামীকাল দুপুর সাড়ে ১২টা সময় নির্ধারণ করেছেন।
রিটের প্রার্থনায় দেখা যায়, সমাজসেবা অধিদপ্তরের অধীনে সামাজিক নিরাপত্তা উদ্যোগ হিসেবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ ও শারীরিকভাবে অক্ষম নাগরিকদের জন্য পরিচর্যাকারী (কেয়ারগিভার) বা নার্স নিয়োগ ও সম্পৃক্ত করার বিষয়ে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববর্হিভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে।
দ্য মিডিয়া ডেস্ক 






















