টানা দ্বিতীয় দিনের মতো মসজিদুল আকসা বন্ধ রাখায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন মসজিদটির খতিব শায়খ ইকরিমা সাবরি। তার অভিযোগ, জরুরি অবস্থার অজুহাত তুলে ইসরায়েলি কর্তৃপক্ষ মসজিদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।জরুরি অবস্থার অজুহাতে টানা দ্বিতীয় দিনের মতো ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় নামাজ ও তারাবি বন্ধ রেখেছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর এমন সিদ্ধান্তকে অবৈধ বলেছেন আল-আকসা মসজিদের খতিব ও জেরুজালেমের ইসলামিক হাই কাউন্সিলের প্রধান শায়খ ইকরিমা সাবরি।তিনি বলেছেন, জরুরি অবস্থা ঘোষণার অজুহাতে মসজিদুল আকসা বন্ধ রাখার সিদ্ধান্তের কোনো বৈধতা নেই। এর মাধ্যমে দখলদার কর্তৃপক্ষ মসজিদের ওপর আধিপত্য চাপিয়ে দিতে চায়।
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
শেখ আল আমীন ফারদীন 

























