ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫, হামলাকারী সম্পর্কে কী জানা গেল

এমন এক সময়ে এ হামলার ঘটনা ঘটল, যখন আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের ম্যানহাটানের পেন স্টেশনে ছুরিকাঘাতের ঘটনায় পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউইয়র্ক অগ্নিনির্বাপণ বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, আহত ব্যক্তিদের মধ্যে একজন গুরুতর জখম হয়েছেন। দুজন মাঝারি ধরনের এবং বাকি দুজন সামান্য আহত হয়েছেন।

বিস্তারিত

স্থানীয় সময় গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারী পালিয়ে যান। অবশ্য পরে নিউইয়র্ক পুলিশ অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে।

এমন এক সময়ে এ হামলার ঘটনা ঘটল, যখন আজ সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে শহরজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাম্পের নিউইয়র্ক নিকসের এনবিএ ফাইনালের ম্যাচ দেখতে ওই নগরে যাওয়ার কথা রয়েছে।

বিবিসির সহযোগী সংবাদমাধ্যম সিবিএস নিউজকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এটি ছিল আকস্মিক ও উদ্দেশ্যহীন সহিংসতার ঘটনা।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তি মানসিক সমস্যায় ভুগছেন। তাঁকে অ্যামট্র্যাক পুলিশ গ্রেপ্তার করেছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ওই ম্যাচে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

৮ জুন, ২০২৬ ইং
সোমবার
নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে
আহত ৫, হামলাকারী সম্পর্কে কী জানা গেল
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫, হামলাকারী সম্পর্কে কী জানা গেল

আপডেটঃ ০৪:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬