ঢাকা ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

পুলিশে প্রথমবারের মতো সরাসরি পরীক্ষায় এএসআই ২০০০ পদের নিয়োগ প্রক্রিয়া শুরু

আপনিও বেছে নিতে পারেন পুলিশের এসআই পদের চাকরিছবি: সংগৃহীতবাংলাদেশ পুলিশের ইতিহাসে প্রথমবারের মতো সরাসরি নিয়োগ পরীক্ষার মাধ্যমে সহকারী উপপরিদর্শক বা এএসআই (নিরস্ত্র) পদে কর্মকর্তা নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আগে এই পদে সরাসরি উন্মুক্ত পরীক্ষা দিয়ে প্রবেশের কোনো সুযোগ ছিল না। এত দিন পুলিশে সরাসরি প্রবেশের ক্ষেত্রে তিনটি স্তর সুনির্দিষ্ট ছিল—সর্বস্তরের জন্য কনস্টেবল, গ্র্যাজুয়েটদের জন্য সাব-ইন্সপেক্টর (এসআই) এবং বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি)। মাঝের এএসআই (নিরস্ত্র) পদটি মূলত কনস্টেবলদের পদোন্নতির মাধ্যমে পূরণ করা হতো। দীর্ঘদিনের প্রচলিত এই কাঠামোতে বড় পরিবর্তন এনে সাধারণ চাকরিপ্রার্থীদের জন্য মাঠপর্যায়ের এই গুরুত্বপূর্ণ পদটি উন্মুক্ত করে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছিল গত ২৮ এপ্রিল এবং তা শেষ হয় ২৭ মে। এই নিয়োগের মাধ্যমে নির্বাচিত প্রার্থীরা ১০,২০০-২৪,৬৮০ টাকা স্কেলে (গ্রেড-১৪) বেতন পাবেন এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন।

এবারের নিয়োগে মোট পদের মধ্যে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ কোটার ভিত্তিতে পূরণ করা হবে। কোটার মধ্যে রয়েছে—মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোটা ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা ১ শতাংশ।

৬৪ জেলায় মোট ২০০০ জনকে নিয়োগ দেওয়া হবে। জেলাভিত্তিক শূন্য পদের তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি ১৬৭টি শূন্য পদ রয়েছে ঢাকা জেলায়। এ ছাড়া চট্টগ্রামে ১০৬টি, কুমিল্লায় ৭৫, ময়মনসিংহে ৭১ ও সিলেটে ৪৮টি শূন্য পদ রয়েছে। সবচেয়ে কম শূন্য পদ রয়েছে পার্বত্য জেলা বান্দরবানে, মাত্র পাঁচটি।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, অপরাধের ধরন বদলানো ও মাঠপর্যায়ের দাপ্তরিক ও তদন্ত কার্যক্রমে সরাসরি উচ্চশিক্ষিত ও দক্ষ জনবল যুক্ত করার লক্ষ্যেই এই নতুন পরীক্ষা পদ্ধতি চালু করে নিয়োগ কার্যক্রম শুরু করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশের অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল (এআইজি) আফরিদা রুবাই প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ পুলিশ বাহিনীর ইতিহাসে এবারই প্রথম এএসআই পদে সরাসরি নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর ফলে পুলিশ বাহিনীর মাঠপর্যায়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজে গতি আসবে। আমরা আশা করছি, অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।’

১৬ জুন, ২০২৬ ইং
মঙ্গলবার
পুলিশে প্রথমবারের মতো সরাসরি
পরীক্ষায় এএসআই ২০০০ পদের নিয়োগ প্রক্রিয়া শুরু
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

পুলিশে প্রথমবারের মতো সরাসরি পরীক্ষায় এএসআই ২০০০ পদের নিয়োগ প্রক্রিয়া শুরু

আপডেটঃ ০৭:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬