ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

ইসরায়েলি হামলায় আগে ভাইকে হারিয়েছেন, এবার নিজেই নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় আল-জাজিরার ফটোসাংবাদিক আহমেদ উইশাহ নিহত হয়েছেন। উপত্যকাটির মধ্যাঞ্চলীয় বুরেইজ শরণার্থীশিবিরের একটি বাড়িতে তিনি অবস্থানকালে সেখানে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি হামলায় আগে সম্পর্কে বিস্তারিত

গাজায় কর্মরত আল-জাজিরার সংবাদকর্মীরা জানান, গতকাল শনিবারের ওই হামলায় উইশাহসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন ফিলিস্তিনি।

এক বিবৃতিতে আল-জাজিরা তাঁদের এ কর্মীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করায় ইসরায়েলি বাহিনীর তীব্র সমালোচনা করেছে। বলেছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন হামলায় এ নিয়ে আল-জাজিরার ১২ জন কর্মী নিহত হলেন।

ভয়ংকর এ অপরাধে জড়িত ইসরায়েলি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায় ও আইনি প্রতিষ্ঠানগুলোকে জরুরি আর বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার জন্য বিবৃতিতে আহ্বান পুনর্ব্যক্ত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

আহমেদ উইশাহের ভাই মোহাম্মদ উইশাহও ছিলেন আল-জাজিরার সংবাদকর্মী। গত ৮ এপ্রিল গাজা নগরীর পশ্চিমের উপকূলীয় আল-রশিদ সড়ক দিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় গাড়িটিতে আগুন ধরে নিহত হন মোহাম্মদ উইশাহ। ভাই হারানোর তিন মাস না পেরোতেই ইসরায়েলি নৃশংসতায় আহমেদ উইশাহও প্রাণ হারালেন।

আল-জাজিরা মোহাম্মদ উইশাহ হত্যার ঘটনাকে ‘সাংবাদিকদের লক্ষ্যবস্তু বানানো ও সত্যের কণ্ঠরোধ করার ইসরায়েলি পরিকল্পিত নীতির’ অংশ হিসেবে নিন্দা জানিয়েছিল।

মোহাম্মদ উইশাহকে ‘হামাসের রকেট ও অস্ত্র উৎপাদনের সদর দপ্তরের একজন শীর্ষ “সন্ত্রাসী” উল্লেখ করে বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। বলা হয়েছে, এ জন্য তাঁকে হত্যা করা হয়েছে। তবে এমন দাবির পেছনে কোনো তথ্য-প্রমাণ দেওয়া হয়নি।

বুরেইজ শরণার্থীশিবিরে এ হামলার পর গতকাল গাজাজুড়ে ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তিদের সংখ্যা বেড়ে ১০–এ দাঁড়িয়েছে। এর মধ্যে মধ্যাঞ্চলে একটি বাড়িতে হামলায় দুই শিশুসহ একই পরিবারের নিহত ৪ জন রয়েছেন।

এ ছাড়া গাজা নগরীর উত্তরাঞ্চলে হামলায় একজন নিহত হয়েছেন। উত্তরের বেইত লাহিয়ায় গুলিতে এক নারীর প্রাণ গেছে।

২১ জুন, ২০২৬ ইং
রবিবার
ইসরায়েলি হামলায় আগে ভাইকে
হারিয়েছেন, এবার নিজেই নিহত
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
জনপ্রিয়

সরকারবিরোধী টানা বিক্ষোভে উত্তাল বলিভিয়া, জরুরি অবস্থা জারি, সেনা মোতায়েন

ইসরায়েলি হামলায় আগে ভাইকে হারিয়েছেন, এবার নিজেই নিহত

আপডেটঃ ০৩:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬