বিশ্বকাপে মাতোয়ারা এখন গোটা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশও, আর্জেন্টিনা কিংবা ব্রাজিল–সমর্থকদের মিছিলের খবর প্রায়ই পাওয়া যাচ্ছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে দাবি করা হচ্ছে, আর্জেন্টিনার সমর্থকদের মিছিল সেনাবাহিনীর ধাওয়ার মুখে পড়েছে। তবে যাচাই করে দেখা যায়, এই ছবি আসল নয়।
‘আর্জেন্টিনার পতাকা নিয়ে রাস্তায় মিছিল করার কারণে বাংলাদেশ সেনাবাহিনী আর্জেন্টিনার সমর্থকদের ধাওয়া করেছে এবং এতে অন্তত ১০ জন সমর্থক আহত হয়েছেন’—এ দাবি করে কয়েকটি পোস্ট এসেছে ফেসবুক-ইনস্টাগ্রামে। তাতে যুক্ত ছবিতে দেখা যায়, নীল-সাদা জার্সি পরা কয়েকজন আর্জেন্টিনার পতাকা হাতে নিয়ে দৌড়াচ্ছেন এবং সেনাসদস্যরা তাদের ধাওয়া করছে।
প্রথম লিংক, দ্বিতীয় লিংক, তৃতীয় লিংক, চতুর্থ লিংক,
ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে কোনো নির্ভরযোগ্য বা স্বীকৃত সংবাদমাধ্যম কিংবা উৎসে এর উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি।
গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনির তথ্যানুযায়ী, আলোচিত ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে সম্পাদনা বা তৈরি করা হয়েছে। এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে পাওয়া যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় ৯৮ শতাংশ।
যাচাই করতে গিয়ে ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ জানুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে প্রায় একই ছবি পাওয়া যায়। ছবিটি পর্যালোচনা করে দেখা যায়, আলোচিত ছবিটির সঙ্গে ওই ছবির পারিপার্শ্বিক মিল থাকলেও আইভীর গায়ে জার্সি নয়, বরং ছিল শাড়ি।
অর্থাৎ ঢাকা ট্রিবিউনের তোলা এই ছবিকে সম্পাদনার মাধ্যমে আইভীর গায়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে দেওয়া হয়েছে। ছবিটি সিন্থ আইডি দিয়ে বিশ্লেষণ করে দেখা যায়, এটি গুগলের এআই প্রযুক্তির সহায়তায় সম্পাদিত।
ইরানের পতাকা নিয়ে বাংলাদেশে মিছিলের একটি ছবিও ছড়িয়েছে দেশটি ১৬ জুন বিশ্বকাপে নিউজিল্যান্ডের সঙ্গে ২-২ গোলে ড্র করার পর।
দ্য মিডিয়া ডেস্ক 






















