ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, ৬০ শিশুকে ফুটবল শেখাচ্ছেন পিরোজপুরের জামান

পিরোজপুর সরকারি উচ্চবিদ্যালয় মাঠে প্রশিক্ষণার্থী ফুটবলারদের সঙ্গে প্রশিক্ষক জাহান ইসলামছবি: সংগৃহীতবিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় যখন সারা বিশ্ব প্রিয় দল ও তারকাদের নিয়ে মেতেছে, ঠিক এ সময়ে পিরোজপুরে একদল শিশু-কিশোরের ফুটবলার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে দিন-রাত চেষ্টা যাচ্ছেন তরুণ এক প্রশিক্ষক। নিজের খেলোয়াড় হওয়ার স্বপ্নটি অপূর্ণ থাকলেও নতুন প্রজন্মের ফুটবলার তৈরির লক্ষ্যে কাজটি করে যাচ্ছেন জামান ইসলাম (২৪)।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী জামানের ফুটবলের প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। খেলোয়াড় হওয়ার স্বপ্নে তিনি নিয়ম করে অনুশীলন করতেন। কিন্তু ২০১৯ সালে ঘটে এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা। একটি ম্যাচ খেলতে গিয়ে আঘাত পান পায়ে, এরপর মানসিকভাবে ভেঙে পড়েন এবং মাঠ থেকে দূরে সরে যান।

এ প্রসঙ্গে জামান বলেন, ‘ইনজুরির পর মনে হয়েছিল, আমার সব স্বপ্ন শেষ। পরে এলাকার ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে গিয়ে বুঝতে পারি, আমি নিজে না খেলতে পারলেও ওদের তো কিছু শেখাতে পারি। সেখান থেকেই শুরু।’

এ ভাবনা থেকে ২০২৩ সালের ১০ ফেব্রুয়ারি নিজ এলাকা পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড–সংলগ্ন একটি বালুর মাঠে মাত্র দুই শিশুকে নিয়ে জামান ইসলামের ফুটবল প্রশিক্ষণের যাত্রা শুরু হয়। স্বল্প পরিসরে শুরু হওয়া সে উদ্যোগ এখন বেশ পরিচিতও পেয়েছে। বর্তমানে তাঁর অধীনে প্রায় ৬০ শিশু-কিশোর নিয়মিত ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে।

প্রতিদিন বিকেল পাঁচটায় পিরোজপুর সরকারি স্কুল মাঠে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেন জামান ইসলাম। প্রতি ব্যাচে প্রায় ২০ শিক্ষার্থী প্রশিক্ষণ নেয়। একবার ভর্তি হলে নির্দিষ্ট কোনো মেয়াদ ছাড়াই দীর্ঘদিন প্রশিক্ষণের সুযোগ পায় তারা। এ কার্যক্রম পরিচালনার জন্য প্রতিটি শিক্ষার্থীর কাছ থেকে মাসিক ১০০ টাকা নেওয়া হয়। জামান ইসলামের দাবি, সেই অর্থের বড় অংশই আবার ব্যয় করা হয় শিক্ষার্থীদের পেছনে। ফলে কার্যত প্রায় বিনা পারিশ্রমিকেই তাদের ফুটবল শেখাচ্ছেন তিনি।

সম্প্রতি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশমূলক জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’–এর ফুটবল টুর্নামেন্টে জামানের কাছে প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থী অংশ নেয়। উপজেলা পর্যায়ে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে, সেখানে তাঁর তিন ছাত্র আছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও এ সাফল্য স্থানীয় ক্রীড়াঙ্গনে প্রশংসা কুড়িয়েছে।

১৭ জুন, ২০২৬ ইং
বুধবার
ফুটবলার হওয়ার স্বপ্ন পূরণ
হয়নি, ৬০ শিশুকে ফুটবল শেখাচ্ছেন পিরোজপুরের জামান
বিস্তারিত কমেন্টে >>>
🌐 themedia.com.bd
ট্যাগঃ
জনপ্রিয়

আপডেটঃ ০৯:৩৫:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬