ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ভাষণ প্রদান স্থগিত রাখার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটি চিঠি পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির সোমবার (০২ মার্চ) এই চিঠি প্রেরণ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন। পাশাপাশি, বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও তিনি দৃশ্যমান কোনো ব্যবস্থা নেননি এবং এ বিষয়ে এখনো অনুশোচনা প্রকাশ করে কোনো বিবৃতি দেননি।

এ প্রেক্ষাপটে, জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার স্বার্থে রাষ্ট্রপতিকে সংসদের অধিবেশন আহ্বান বা উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে। চিঠিতে আরও বলা হয়, প্রয়োজনবোধে প্রধানমন্ত্রী তাঁর বিবেচনায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবেন। লেখকের দাবি, এটি কেবল তাঁর ব্যক্তিগত অনুরোধ নয়; বরং জনগণেরও প্রত্যাশা।

২ মার্চ, ২০২৬ themedia.com.bd

বিস্তারিত কমেন্টে
জনপ্রিয়

সংসদে রাষ্ট্রপতিকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রীকে চিঠি

আপডেটঃ ০১:৫৪:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬